Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশু কন্যার মৃত্যু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার শিশুকন্যা আয়রা মনি (৩) নিহত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের খোয়ারপাড়-জেলা কারাগার মোড় সড়কের বিসিক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এদিকে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনিমালা শহরের বিসিক সংলগ্ন নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে ড্রামে ময়লা ফেলতে যায়। ওইসময় তার অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তার পাশে চলে গেলে বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি।

পরে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮ টায় দমদমা কালীগঞ্জে প্রকৌশলী লিখনের শ্বশুর বাড়ি এলাকায় শিশু আয়রার প্রথম নামাজে জানাজা এবং রাত ১০ টায় আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজা শেষে নিহত শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশু কন্যার মৃত্যু

Update Time : ০২:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫