Dhaka ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু

প্রতীক ছবি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে পানিতে ডুবে দুই শিশু এবং নকলা উপজেলায় ভ্যান গাড়ির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পরে আরও এক শিশু মিলে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।

২৫ অক্টোবর শনিবার ও ২৬ অক্টোবার রোববার নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ, একই উপজেলার গোজাকুড়া নলকুড়া এবং নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে পানির বোতল নিয়ে খেলছিল এক বছর বয়সী শিশু লাবিব। এসময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দাদা রেজাউল করিম পুকুরে নেমে লাবিবের মরদেহ উদ্ধার করেন।

এদিকে একই উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া নলকুড়া এলাকায় রোববার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল দুই বছর বয়সী কন্যাশিশু মরিয়ম। পরিবারের সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির নানা আব্দুল গণি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরিয়মকে পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় নূর হাবিবা রিয়ানা নামে পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে নকলা উপজেলার পিঁপড়ী গ্রামের শিক্ষক দম্পতি হানিফ উদ্দিন ও রূপালী বেগমের মেয়ে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা রূপালী বেগম কন্যাকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা করে ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা-মেয়ে দু’জনেই ছিটকে পড়ে হন। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ও নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু

Update Time : ০৬:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫