Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নকলায় ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪৪৭ Time View

শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা কমসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে সবজি চাষের জন্য ৯ প্যাকেট বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়া ৪০৫ জন কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য ২০ শতাংশ জমির জন্য লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার যেকোন এক প্যাকেট বীজ এবং ১০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নকলায় ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Update Time : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫