Dhaka ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে মাদকাসক্ত নারীর লাশ উদ্ধার

শেরপুরে মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত ও ভবঘুরে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর রোববার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মৃত ফরিদ পাগলার স্ত্রী নামেই পরিচিত ছিলেন। ভবঘুরে ওই নারী মাজারে মাজারে ঘুরতেন ও নিয়মিত গাঁজা সেবন করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবঘুরে ওই নারীকে কয়েক বছর আগে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফরিদ পাগলা মাজার থেকে বিয়ে করে নিয়ে আসেন। তারা বিভিন্ন মাজারে মাজারে ঘুরতেন এবং গ্রামের বিভিন্ন জায়গায় বসে গাঁজা সেবন করতেন। বছর তিনেক আগে ফরিদ পাগলা মারা যান। এরপর থেকে তার স্ত্রী ভবঘুরে অবস্থায় জীবনযাপন করতেন এবং প্রতিনিয়তই গাঁজা সেবন করতেন। কয়েকদিন আগে থেকে রামকৃষ্ণপুর এলাকার মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত টিনের চালা ঘরে থাকা শুরু করেন ওই নারী।

এদিকে রোববার সকাল ১০টায় স্থানীয়রা ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে মাদকাসক্ত নারীর লাশ উদ্ধার

Update Time : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫