Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর পৌর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৫টায় মিছিলটি শহরের ডিসি গেইটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেইটের সামনে এসে শেষ হয়। মিছিলে জেলা, উপজেলা, পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকরমীরা অংশ নেন।

এর আগে পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ (সদর) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম প্রমুখ।
এসময় সদর উপজেলা বায়তুল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহসেক্রেটারি জাহিদ আনোয়ার, শেরপুর লইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুলসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম- নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫