Dhaka ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নকলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

শেরপুর জেলার নকলা উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈধ সকল আবেদনকারীর মধ্যে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়নের জন্য মোট ২৪ জনকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে বাছাই পূর্বক নিয়োগ করা হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য সরবরাহের লক্ষ্যে কোনো ধরনের তদবির অথবা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

এতে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের জন্য ৩ জন, নকলা ইউনিয়নের জন্য ২ জন, উরফা ইউনিয়নের জন্য ৩ জন, গৌড়দ্বার ইউনিয়নের জন্য ২ জন, বানেশ্বরদী ইউনিয়নের জন্য ২ জন, পাঠাকাটা ইউনিয়নের জন্য ৩ জন, টালকী ইউনিয়নের জন্য ৩ জন, চরঅষ্টধর ইউনিয়নের জন্য ৩ জন ও চন্দ্রকোনা ইউনিয়নের জন্য ৩ জনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লটারির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ খলিলুর রহমান, পরিসংখ্যান তদন্তকারী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ডিলার হিসেবে নিয়োগ প্রত্যাশী আবেদনকারীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নকলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

Update Time : ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫