Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেশা জাতীয় ইনজেকশন সহ একজন আটক

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি মোঃ আজিজুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করেছে। এসময় বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণের অভিযোগে মাদক কারবারিকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় শেরপুর পৌরসভার গোপালবাড়ি বউ বাজারের পাশে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণ অবস্থায় মোঃ আজিজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ওই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ আজিজুল ইসলাম শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের গৌরীপুর মহল্লার মোঃ আমির আলীর ছেলে।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর পৌরসভার গোপালবাড়ি বউ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আজিজুল ইসলামকে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণের সময় হাতেনাতে ধরে ফেলেন কর্মকর্তারা এবং তার কাছ থেকে বুপ্রেনরফিন ইনজেকশন ১০ এ্যাম্পুল উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরে মোঃ আজিজুল ইসলামকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযানকালে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেশা জাতীয় ইনজেকশন সহ একজন আটক

Update Time : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫