Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য নির্দেশনা দেন- রেঞ্জ ডিআইজি আতাউল

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৮ Time View

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া শেরপুর জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন। ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে রেঞ্জ ডিআইজি শেরপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় রেঞ্জ ডিআইজিকে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করেন।

পরিদর্শনকালে ডিআইজি শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখার সকল গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তিনি প্রতিটি কার্যক্রমের বিস্তারিত তথ্য যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে তাঁর মূল্যবান স্বাক্ষর প্রদান করেন।

পরে উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য প্রয়োজনীয় কৌশল এবং পন্থা অবলম্বনের নির্দেশনা দেন। তাঁর এই মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা জেলা বিশেষ শাখার কর্ম তৎপরতাকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে দৃঢ় বিশ্বাস।

এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য নির্দেশনা দেন- রেঞ্জ ডিআইজি আতাউল

Update Time : ০৪:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫