Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় ৫টি পাখি ধরার ফাঁদ জব্দ, পাখি অবমুক্ত

শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৫টি পাখি ধরার ফাঁদ জব্দ করা হয়েছে। একইসাথে ৫টি কানি বক ও ২ টি শালিক উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ওই জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ওই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বন্যপ্রাণী ও দেশীয় পাখিসহ সকল ধরনের বন্যপ্রাণী ধরা, মারা, দখলে রাখা ও ক্রয়-বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নকলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে পাখি ধরার ফাঁদ জব্দ করা হয়েছে এবং ৭টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। একইসাথে উপস্থিত জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

অভিযানকালে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নকলায় ৫টি পাখি ধরার ফাঁদ জব্দ, পাখি অবমুক্ত

Update Time : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫