Dhaka ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শ্রীবরদীতে নামাজ শেষে ফিরে এসে দেখেন ব্যাটারিচালিত ভ্যান নেই: দিশেহারা জাকির হোসেন

গাভী বিক্রি করে কিস্তিতে ব্যাটারিচালিত ভ্যান কিনেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগবরুণা গ্রামের হতদরিদ্র জাকির হোসেন। আয়ের অন্যকোন উৎস না থাকায় ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো ৩ সেপ্টেম্বর বুধবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আযান হলে কর্ণঝোড়া বাজারের জামে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখন তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এঘটনায় একদিন পেরিয়ে গেলেও তাঁর কান্না থামছে না। জাকির হোসেন সিংগবরুণা ইউনিয়নের সিংগবরুণা গ্রামের মৃত চান মিয়ার ছেলে। এঘটনার পর বুধবার রাতেই জাকির হোসেন ও তাঁর ব্যবহৃত ভ্যানটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কর্ণঝোড়া জামে মসজিদ কমিটির সদস্য জিয়া বলেন, মাগরিবের নামাজ পড়ার পর এসে দেখে জাকির হোসেন কান্না করছেন। পরে জানতে পারলাম তাঁর ভ্যানটি চুরি হয়েছে। ভ্যানের পিছনে একটি মোবাইল নাম্বার লেখা ছিলো। চক্রের লোকজন সেই নাম্বারে ফোন দিয়ে ২০ হাজার টাকা চেয়েছিলো। কিন্তু পরে আর কোন যোগাযোগ করেনি।

বৃহস্পতিবার সকালে জাকির হোসেন এ প্রতিনিধিকে বলেন, পরিবারের পাঁচ সদস্য নিয়ে চরম অভাব অনটনে দিন কাটছিলো। আয়-উপার্জনের অন্য কোন মাধ্যম না থাকায় গাভী বিক্রির ৪০ হাজার টাকা নগদ পরিশোধ করে কিস্তিতে গড়খোলা বাজার থেকে ৯৬ হাজার টাকা দিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি কিনেছিলাম। এটার ইনকাম দিয়েই কিস্তি পরিশোধের পাশাপাশি আমার সংসার চলছিলো। কিন্তু ভ্যানটি চুরি হওয়ায় আমার আয়-উপার্জন বন্ধ হয়ে গেল। এখনো কিস্তির প্রায় ১০ হাজার টাকা বাকী রয়েছে। সংসার চালাবো কিভাবে বুঝতে পারছি না। তিনি আরো বলেন, বুধবার বিকালে সিংগবরুণা মোড় থেকে ২জন যাত্রী নিয়ে কর্ণঝোড়া বাজারে যাই। বাজারে পৌঁছার আগেই মাগরিবের নামাজের আযান দেয়। তাই জামাতের সাথে নামাজ আদায় করতে যাত্রী নামিয়ে তাড়াহুড়া করে মসজিদে যাই। নামাজ শেষে এসে দেখি ভ্যান নেই। অনেক খুঁজেও আর পাওয়া যায়নি।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিষয়টি জেনেছি। রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত চলছে।

এব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সাথে কথা হলে তিনি ব্যাটারিচালিত ভ্যান মালিক জাকির হোসেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীবরদীতে নামাজ শেষে ফিরে এসে দেখেন ব্যাটারিচালিত ভ্যান নেই: দিশেহারা জাকির হোসেন

Update Time : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫