Dhaka ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪৫ Time View

শেরপুরে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টাকারী ৬৫ বছরের বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন সহ জেলা প্রশাসক-পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী। ৩ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা এলাকায় হতদরিদ্র পরিবারের ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন বৃদ্ধ চিকু মিয়া। ওই ঘটনায় গত ২৮ আগস্ট শিশুর ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত বৃদ্ধ চিকু মিয়া এখনও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর ভাই জানান, অভিযুক্ত চিকু মিয়া বিকৃত রুচির মানুষ। আগেও তার বিরুদ্ধে এমন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতেও সে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময় বিষয়টি অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দিয়ে দেয় তারা এবং এই ঘটনাকেও অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো।

এব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযুক্ত চিকু মিয়াকে দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : ০৭:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫