Dhaka ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট শনিবার দুপুরে পৌর শহরের উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এতে অংশগ্রহণ করে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী। মানববন্ধনে সমর্থন দিয়ে উপস্থিত হন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আবু সাইদ ইমনের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী হায়াত, শেরপুর-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া, গণঅধিকার শেরপুর জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান শিবলু, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, জামায়েতে ইসলামীর নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারী আব্দুল মোমেন, শেরপুর জেলা এনসিপির শ্রমিক উইংয়ের মুখ্য সমন্বয়ক মাজহারুল ইসলাম মেহেদী, গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Update Time : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫