Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শিক্ষার্থী মায়মুনা হত্যাকান্ডে জড়িত ছাইদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়া এলাকায় ৭ম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তারকে হত্যার প্রতিবাদ ও জড়িত ছাইদুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট রোববার দুপুরে কালাপাগলা বাজারে কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

নিহত শিক্ষার্থী মাইমুনার পিতা মফিজুল ইসলাম, কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হিলালী ফেরদৌস, সহকারী শিক্ষক আবু জাফর মোহাম্মদ রাসেল, এসএম ইউসুফ, আব্দুল হাকিম, নাহিদুল ইসলাম, মোজাম্মেল হক সবুজ মানববন্ধনে বক্তব্য রাখেন।

গত ২৩ আগস্ট শনিবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলার সময় ফুল আনতে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয় মাইমুনা। এর তিন দিন পর মঙ্গলবার বিকেলে তার চাচা পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে কচুরিপানার ভেতর মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। এ ঘটনায় মাইমুনার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার জড়িত আপন ফুপা ছাইদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নালিতাবাড়ীতে শিক্ষার্থী মায়মুনা হত্যাকান্ডে জড়িত ছাইদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫