Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে নিখোঁজের পর কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৫৪৪ Time View

নিখোঁজের তিন দিন পর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে কচুরিপানার ভেতর থেকে মাইমুনা নামে তেরো বছর বয়সী এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ।

২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে এ লাশ  উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রোববার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে বাড়ির অদূরে থাকা একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হতে অনুমান করেন স্থানীয়রা। পরে ওই স্থানে গেলে কচুরিপানার ভেতরে মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতে ওই মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কোন কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও ঘটনার তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নালিতাবাড়ীতে নিখোঁজের পর কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫