Dhaka ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে মাদক কারবারি স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী আমতলী চৌরাস্তা মোড় এলাকায় ২১ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবেলটসহ মাদক কারবারি মোঃ রুবেল শেখ (৩০), তার স্ত্রী মোছাঃ আরিফা খাতুন (২৫) ও অপর সহযোগি মিলন মিয়া (২০) কে গ্রেফতার করেছে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট বাদল খাঁন (৫০) পালিয়ে যায়।

ধৃত মাদক কারবারিরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী আমতলী চৌরাস্তা মোড় এলাকার কাজী মোস্তফার ছেলে মোঃ রুবেল শেখ ও তার স্ত্রী মোছাঃ আরিফা খাতুন, জঙ্গলদী গ্রামের রইছ উদ্দিনের ছেলে মিলন মিয়া এবং পলাতক বাদল খান চরখারচর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার জঙ্গলদী আমতলী চৌরাস্তা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে মাদক কারবারি রুবেল শেখ ও তার স্ত্রী মোছাঃ আরিফা খাতুন ও অপর সহযোগি মিলন মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট খ্যাত বাদল খান পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানিয়েছেন পলাতক মাদক সম্রাট বাদল খানের বিরুদ্ধে এক ডজন মাদক মামলা রয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ২২ আগস্ট শুক্রবার দুপুরে ধৃত মাদক কারবারিদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে মাদক কারবারি স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

Update Time : ০৩:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫