Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা খোরশেদ আলম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটে গতকাল ১৫ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকায়। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলম বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত সাংবাদিক জানান, ঝিনাইগাতীর একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করছিলেন। এ কারণে বহুবার হুমকি পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেই হুমকি বাস্তবায়িত হয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলা

Update Time : ১২:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫