Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ৩০ কেজি পলিথিন জব্দ, ১২ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৩৮৫ Time View

শেরপুরে ৩টি দোকান থেকে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ওই ব্যবসায়ীদের ১২ হাজার টাকা পরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় কয়েকটি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। ওইসময় ৩টি দোকানে প্রায় ৩০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগের ওই ৩টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন। তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। ওইসময় শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতের নিরাপত্তা নিশ্চিত করেন।

শেরপুর জেলা পরিবেশ অধিপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে আমরা খোয়ারপাড় এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। এসময় হারুন স্টোরে ১৩ কেজি ৯শ গ্রাম পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা, ডালিম ষ্টোরে সাড়ে ৯ কেজি পলিথিন রাখার অপরাধে ৪ হাজার টাকা এবং মোকাদ্দেস স্টোরে ৭ কেজি পলিথিন রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করি। সরকারের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রক্ষায় শেরপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারে জিরো টলারেন্স নীতিতে চলবো আমরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ৩০ কেজি পলিথিন জব্দ, ১২ হাজার টাকা জরিমানা

Update Time : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫