Dhaka ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন: নাহিদ ইসলাম

শেরপুরে জাতীয় নাগরিক পার্টি জুলাই পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বিকেলে শহীদ মাহবুব চত্বর (কলেজ মোড়) থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও শেরপুরের স্থানীয় নেতৃবৃন্দ পদযাত্রা করে শহীদ স্কয়ার (থানার মোড়) চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে।

এছাড়াও তিনি সীমান্ত দিয়ে পুশ-ইন সম্পর্কে বলেন, আমরা এই পুশ-ইন এর বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বেলেছি, সীমান্তে কোন হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোন পুশ-ইন আমরা মেনে নেব না। আমরা এটাও বলেছি, পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন, শেখ হাসিনাকে পুশ-ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।

অপরদিকে তিনি বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ৫ আগস্টের মধ্যে যে কোন মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থানের কথাও তিনি উল্লেখ্য করেন।

এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল ৫টার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন: নাহিদ ইসলাম

Update Time : ০৯:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫