Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বাসের ধাক্কায় মুরগির ব্যবসায়ী নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৭২৯ Time View

শেরপুর জেলার নতুন বাসটার্মিনালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ঝগরারচর বাজারের মুরগির ব্যবসায়ী মাওলানা হামিদুর রহমান মারা গেছেন। ১৬ এপ্রিল বুধবার দুপুরে শেরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা হামিদুর রহমান শেরপুর সদর উপজেলার সন্যাসীরচর ডালপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও পার্শ্ববর্তী ঝগড়ার চর বাজারে মুরগি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামিদুর রহমান মোটরসাইকেলে করে খোয়ারপাড় যাচ্ছিল। ঝিনাইগাতী থেকে আসা সারামনি নামে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে হামিদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হামিদুর রহমানের বাবা আব্দুল মজিদও ১৯৯৬ সালে ৫ ছেলেকে ছোট রেখে ট্রাকচাপায় মারা যান। বাবার পথ ধরে হামিদুর রহমানও দুই শিশু কন্যা সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে বাসের ধাক্কায় মুরগির ব্যবসায়ী নিহত

Update Time : ০১:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫