Dhaka ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৭৮ Time View

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২০২৫ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক-বালিকাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা ১৯ ফেব্রুয়ারি বুধবার শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: হাফিজা জেসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ক্রীড়া আফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাকিল আহম্মেদ, শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়য়দ রবিউল করিম মণি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ও গ্রামীণ খেলায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১১ জন বালক-বালিকা অংশগ্রহণ করেন এবং বালক ও বালিকাদের মোট ১২ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালকদের গ্রামীণ খেলা মোরগ লড়াই এ ১ম স্থান অর্জন করেন মোঃ আকাশ মিয়া এবং ২য় স্থান অর্জন করেন হৃদয় মিয়া এবং বালিকাদের গ্রামীণ গোল্লাছুট খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট গোল্লাছুট দল ও রানার্স-আপ হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গোল্লাছুট দল।

পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: হাফিজা জেসমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সৈয়দ রবিউল করিম মণি, সে এম বুহুল হায়দার শামীম, সৈয়দ বদরুল হক রেজভী, আব্দুল মান্নান, মোঃ মনিরুজ্জামান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত

Update Time : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫