Dhaka ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সবুজ-মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৪:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৬৪৩ Time View

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত শেরপুরের শ্রীবরদী উপজেলার কলেজছাত্র সবুজ মিয়া ও গাড়িচাপায় নিহত শহীদ মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ জানুয়ারি শনিবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের শহীদ সবুজ মিয়া ও সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় গ্রামের মাহবুব আলমের পরিবারের সাথে দেখা করতে তাদের বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, সবুজ মিয়া শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়ন ছাত্রদল নেতা ছিলেন। আর মাহবুব আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবুজ মিয়া ও মাহবুব আলমের পরিবারের খোঁজ-খবর ও আর্থিক সহায়তা দিতেই তারা এসেছেন।

সবুজ মিয়ার মা সবুজা বেগম জানান, আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত সবুজের লাশ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার বর্ণনাকালে সবুজের বাবা আজাহার আলী ও মা সবুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন। আর মাহবুব নিহতের ঘটনার বর্ণনা করতে গিয়ে মাহবুবের মাতা মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা জাহাঙ্গীর হোসেন ও ডা. খন্দকার মাহবুব আলম। পরে শহীদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সবুজ-মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান

Update Time : ০৪:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫