Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৭৫ Time View

শেরপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চালকসহ ৬ জন নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা জোরা পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট মেয়ে মাইসা তাসলিমা মীম (২২) ও চিতলিয়া গ্রামের শোভাশ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে নারী রয়েছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্ত জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ে। দুঘর্টনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Update Time : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪