Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা-কম্বল জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৩৪২ Time View

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাশি করে অবৈধভাবে আমদানি করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

এছাড়াও এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। তবে অভিযানকালে বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারীর সাথে জড়িত রুহুল আমিন আগেই পালিয়ে যায়। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারীর অভিযোগে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান জানান, উদ্ধার মালামাল তালিকা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সেনাবাহিনীর অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা-কম্বল জব্দ

Update Time : ১০:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪